শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক অসহায়দের মাঝে আর্থিক অনুদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ‍্যংছড়ি   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক অসহায়দের মাঝে আর্থিক অনুদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির আয়োজনে সম্প্রীতি উন্নয়নে মতবিনিময় ও অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ) দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ এস কে এম কফিল উদ্দিন কায়েসের সভাপতিত্বে নাইক্ষ‍্যংছড়ি ১১ জোনের ব্যাটালিয়ন চিত্ত বিনোদন কক্ষে নাইক্ষ্যংছড়ি জোনের প্রসাশন,গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি ও হেডম্যানদের সাথে সম্প্রীতি উন্নয়নে মতবিনিময়‌ অনুষ্ঠিত হয়।এবং অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

উল্লেখ্য যে, মতবিনিময় সভায় জোন কমান্ডার নাইক্ষ্যংছড়ি গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয়, হেডম্যান, সমাজের দুঃস্থ অসহায় ব্যক্তিবর্গকে সম্প্রীতি সৌহার্দ্য ভাবে একসাথে কাজ করার আহবান জানান এবং চোরাচালান প্রতিরোধ, ল্যান্ডমাইন বিস্ফোরণ, অপহরণ, নিখোঁজ, মানবপাচার, অবৈধ সীমান্ত পারাপার, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র -ছাত্রীদের উপস্থিতির সংখ্যা যেন বৃদ্ধি করা যায়। এছাড়াও হেডম্যানদের যে কোন সমস্যার ব্যাপারে বিজিবিকে অবগত করার জন‍্য অনুরোধ করা হয়।

উক্ত সভায় বিজিবি অফিসার,উপজেলা শিক্ষা অফিসার, অফিসার্স ইনচার্জ নাইক্ষ্যংছড়ি থানা, চেয়ারম্যান, শিক্ষক সাংবাদিক, হেডম্যান উপস্থিত ছিলেন। এবং‌ ৩০ জন অসহায় দুস্হ পরিবারবর্গসহ সর্বমোট ৬৪ জন উপস্থিত ছিলেন।
অধিনায়ক ব্যাটালিয়ন পক্ষ থেকে অসহায় দুস্হ গরীবদের ১২,৫০০ টাকা, সেলাই মেশিন ও উপস্থিত‌ শিক্ষক হেডম্যান-সাংবাদিকদের মগ,ব্যাগ প্রদান করেন।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com