রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

দেশ-বিদেশ ডেস্ক:   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com