শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেন্স কার্ড’

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেন্স কার্ড’

দেশজুড়ে নতুন নতুন কার্ড প্রবর্তনের ধারাবাহিকতায় এবার ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই কার্ডের ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আজীবন খেলা দেখার সুযোগ এবং স্বাস্থ্যবিমা সুবিধা।

বিসিবি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এমন সব অধিনায়কই এই ক্যাপ্টেন্স কার্ডের আওতায় থাকবেন। আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্বাধীনতা-পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ম্যাচে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তারাও এই সুবিধার আওতায় থাকবেন। মোট অধিনায়কের সংখ্যা পুরুষদের ক্ষেত্রে ২৭ জন এবং নারীদের ক্ষেত্রে ৫ জন।

অনুষ্ঠানে প্রথম দিকে শামীম কবিরকে কার্ড প্রদান করা হয়, আর সর্বশেষ অধিনায়ক হিসেবে জাকের আলী অনিক এই সুবিধা গ্রহণ করেন।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, অধিনায়করা অবসরে গেলে বা যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন, তারা সবাই জাতীয় দলের ক্রিকেটারদের মতোই স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এই সুবিধা আরও সম্প্রসারণ করা হবে।

কার্ডের আওতায় প্রয়াত অধিনায়কদের পরিবারের সদস্যরাও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। একই নিয়ম প্রযোজ্য কারাগারে থাকা সাবেক ক্রিকেটার নাইমুর রহমানের ক্ষেত্রেও। তবে সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বিসিবি জানিয়েছে।

আরও পড়ুন

এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। দীর্ঘদিন পর হলেও নিজেদের সম্মানিত করা হয়েছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন। নারী অধিনায়কদের মধ্যে রুমানা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাপ্টেন্স কার্ড গ্রহণ করেন।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com