শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবসরপ্রাপ্ত কর্নেল অলিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবসরপ্রাপ্ত কর্নেল অলিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে।

১১ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।

এজাহারে নামীয় ১২ জন ছাড়াও অজ্ঞাত পরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় জমা দেওয়া এজাহারে বাদী এম এ হাশেম রাজু উল্লেখ করেন, বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্নেল অলি ও তাঁর দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত ৮ জানুয়ারি রাতে পুরানগড় ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিল শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন।

রাত ১১টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ফেরার পথে বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজের কাছে একদল লোক রাজুর গাড়ির গতিরোধ করে। এসময় কর্নেল অলির নির্দেশে এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে ভাঙচুর চালায় এবং গুলি বর্ষণ করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “এম এ হাশেম রাজু বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি বর্তমানে সেটি তদন্তাধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, “রাজুর গাড়িতে হামলার ঘটনায় এলডিপি বা ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। এজাহারে এমন ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে যারা ব্যবসার কাজে ঢাকায় থাকেন। এমনকি ঈদের সময়ও বাড়ি আসতে পারেন না। এটি একটি মিথ্যা ও সাজানো অভিযোগ।”

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com