শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি মিলবে

দেশবিদেশ ডেস্ক:   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি মিলবে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের কারণে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমছে।

তিনি বলেন, ‘ই-বেইল বন্ড’ প্রবর্তনের ফলে জামিন পাওয়ার পর এখন আর কাউকে অনর্থক সময় কিংবা সপ্তাহকাল কারাগারে থাকতে হবে না। জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি মিলবে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আগে জামিন মঞ্জুরের পর মুক্তি পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম মানসিক যন্ত্রণা পোহাতে হতো। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েক দিন বা সপ্তাহকাল লেগে যেত।

আইন উপদেষ্টা জানান, নতুন এই ডিজিটাল পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর ‘বেইল বন্ড’ সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে জেলখানায় পৌঁছে যাবে। ফলে কারাগারে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা বা সর্বোচ্চ এক দিনের মধ্যেই মুক্তি পাবেন।

তিনি আরও বলেন, এই সিস্টেমে প্রতিটি ধাপের তথ্য এবং কে কখন স্বাক্ষর করছেন তা ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এতে বিচার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এর ফলে অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত খরচ হ্রাস পাওয়ার পাশাপাশি সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয়ও সাশ্রয় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরাশাদুল আলম ও খাদেমুল কায়েসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলাগুলোর বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, কারা অধিদপ্তর ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com