শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রাষ্ট্রপতি নির্বাচন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী, নমিনেশন জমা দুপুরে

দেশবিদেশ ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী, নমিনেশন জমা দুপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আজ দুপুরের পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আজ রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এ উপলক্ষে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি পদে একজন বাংলাদেশি নাগরিককে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। তবে প্রার্থীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

প্রার্থীর নাম জানতে চাইলে তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক কারা হবেন এ বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, প্রস্তাবক ও সমর্থকের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর জানানো হবে। তারা দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই হবেন কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত করে কিছু বলেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র কেনা হয়েছে বলেও জানান তিনি। এর কারণ ব্যাখ্যা করে চিফ হুইপ বলেন, মনোনয়নপত্র পূরণ বা জমা দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি হলে যেন সমস্যা না হয়, সে জন্য দুটি মনোনয়নপত্র কেনা হয়েছে। তবে শেষ পর্যন্ত একটি মনোনয়নপত্রই জমা দেয়া হবে।

মনোনয়নপত্র কখন জমা দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, দুপুরের পর অর্থাৎ দিনের দ্বিতীয়ার্ধে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়া হবে। নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বলেন, সময়টি দুই মিনিট আগে-পরে হতে পারে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com