দেশবিদেশ ডেস্ক: | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোবাশ্বের আলী ও সিলেট সিটি করপোরেশনে মহানগর সিলেট এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আমজাদের নাম প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
অতিদ্রুত বাকী সিটি করপোরেশন এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।