মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহেশখালী-কুতুবদিয়া ও দেশবাসীকে ড. হামিদুর রহমান আযাদের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   212 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালী-কুতুবদিয়া ও দেশবাসীকে ড. হামিদুর রহমান আযাদের ঈদ শুভেচ্ছা

মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ জনগণ, কক্সবাজার জেলা এবং সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলিম উম্মাহ মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এই সাধনার পর ঈদের আনন্দে ঘরে ঘরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ঈদ আনন্দ বিশেষ করে শিশুদের জন্য ভিন্ন মাত্রা যোগ করে। ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই একে অপরকে বুকে টেনে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা। এই শিক্ষা কাজে লাগিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ড. আযাদ তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের জনগণ ও ছাত্রসমাজ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন এবং প্রয়োজনে আন্দোলনে নামতে প্রস্তুত। তিনি অতীতের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গরিব, অসহায় ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশ পুনর্গঠন, সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেষে তিনি সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com