শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করবো না: জামায়াত

  |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করবো না: জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করবো না। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। ইনসাফ এবং কুরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মিরপুরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনদের সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না।

জামায়াতে ইসলামীর আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে। একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com