নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাক হোসেনের প্রচারণায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ইয়াহিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহা ইয়াহিয়া। গত ৩০ জানুয়ারি তিনি এক বিশাল জনবহর নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচারণা চালান, যা সাধারণ মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।
প্রচারণাকালে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শৃঙ্খলাপূর্ণ ও সুসংগঠিত এ জনবহর রাজধানীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় তাহা ইয়াহিয়া বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যেই এই প্রচারণা। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে – ঢাকা ইসরাকের প্রতি জনগণের আগ্রহ দিন দিন বাড়ছে।
প্রচারণা শেষে সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বৃহৎ ও সংগঠিত প্রচারণা আসন্ন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।