বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
অবৈধ অনুপ্রবেশ

রাখাইনের সংঘাতের জেরে টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের সেনা সদস্যসহ ৩ জন আদালতে

শফিকুর রহমান   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাখাইনের সংঘাতের জেরে টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের সেনা সদস্যসহ ৩ জন আদালতে

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের এক সেনা সদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ জুলাই) অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুইজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

জানা গেছে, সোমবার দুপুরে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে পাঠানোর পর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com