শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে

শীর্ষ মাদক ব্যবসায়ীসহ আটক ২, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আবু বক্কর সিদ্দিক-উখিয়াঃ   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীর্ষ মাদক ব্যবসায়ীসহ আটক ২, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

শীর্ষ মাদক ব্যবসায়ী-ছবিঃ আবু বক্কর সিদ্দিক

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে সেনাবাহিনী।
‎‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- নলবনিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজান (৩৫), যিনি ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলের ভাই হিসেবে পরিচিত। অন্যজন হলেন একই এলাকার মনজুর আলমের ছেলে রাকিব (১৮)।

‎​সেনাবাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলবনিয়া এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় এই অভিযান চালানো হয়।

‎এ সময় আসামিদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জামাদি, বিপুল পরিমাণ বাংলা মদ এবং ডাকাতির কাজে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে দা, চাপাতি, ওয়ার কাটার ও পকেট নাইফ।

‎​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচার করে আসছিল। মাদক পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় চুরি-ডাকাতি করার উদ্দেশ্যে তারা এসব দেশীয় অস্ত্র ব্যবহার করত।

‎​এলাকাবাসীর মতে, আটককৃত মিজান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই আটকের ফলে সীমান্তে মাদক চোরাচালান অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

‎​আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

‎মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আভিযানিক দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com