মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নেইমারের জন্য হারটা মানতে পারছি না

ফেসবুকে পোস্ট লিখে ১৫ মিনিট পর দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

দেশবিদেশ ডেস্ক:   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুকে পোস্ট লিখে ১৫ মিনিট পর দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

বেলা ১১টার সময় ব্রাজিলের ফুটবলার নেইমারের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন পোস্ট করার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ।

আজ সোমবার বেলা সোয়া ১১টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে নিজেদের কাপড়ের দোকান চালাতেন। পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি।

একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com