নিজস্ব প্রতিবেদক- রামুঃ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 133 বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম।
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেনথেনিং অফিসার সৈকতুর রহমান।এসময় এলএসবিই সুপারভাইজার লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও কিশোরীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কিশোরীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
সবশেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, খেলাধুলা ও সচেতনতামূলক এমন আয়োজন বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং কিশোরীদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।