বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রামুর ৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আলোকে রামুতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শওকত ইসলাম, রামু   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আলোকে রামুতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের আলোকে কক্সবাজারের রামু উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১৫ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হানিফ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার মানসিকতা তৈরি হবে।

মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনধারায় উদ্বুদ্ধ করা হচ্ছে।

মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোসাইন বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচি তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হানিফ মিয়া বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের আলোকে উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com