সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে দিদার বলীর ‘বালুখেকো’ রূপ উন্মোচিত, অভিযানে পিকাপ গাড়ী জব্দ

রামু প্রতিনিধি:   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   132 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে দিদার বলীর ‘বালুখেকো’ রূপ উন্মোচিত, অভিযানে পিকাপ গাড়ী জব্দ

দেশব্যাপী বলী খেলার জন্য পরিচিত দিদার বলী এবার কক্সবাজারের রামু উপজেলায় পরিচিত হয়েছেন ‘বালুখেকো’ হিসেবে। দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবার প্রশাসনের নজরে এসেছেন তিনি।

বুধবার (৪ মার্চ) বিকেলে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আমির মোরতোজা উচ্চবিদ্যালয়ের সামনে উমখালী জনুমতবর পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।
রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গেলে অভিযুক্ত দিদার বলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনে ব্যবহৃত যানবাহন টি জব্দ করা হয়েছে।

রামু থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, দিদারুল আলম ওরফে দিদার বলী (৪৫), পিতা-আশরাফ আলী, দক্ষিণ মিঠাছড়ি (গনি সওদাগর পাড়া, ওয়ার্ড-৩), রামু উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে—
২০১৮ সালের ৩০ অক্টোবর রামু থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলা (এফআইআর নং-৩১/৩৫০)।
২০১৮ সালের ২৯ জুন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা (এফআইআর নং-১৩৬)।
২০১৬ সালের ১৭ জুন রামু থানায় দায়ের করা দণ্ডবিধির একাধিক ধারায় মামলা (এফআইআর নং-১৮/১৮৬)।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা নদী ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানায়, পলাতক দিদার বলীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com