শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার ‘ধর্ম্মাঙ্কুর বুদ্ধ বিহার’ উন্নয়নে জেলা পরিষদের ২লক্ষ টাকার ছাড়পত্র তোলে দিচ্ছে ছাত্রদল নেতা সাহেদ

পুণ্য বর্ধন বড়ুয়া   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   152 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার ‘ধর্ম্মাঙ্কুর বুদ্ধ বিহার’ উন্নয়নে জেলা পরিষদের ২লক্ষ টাকার ছাড়পত্র তোলে দিচ্ছে ছাত্রদল নেতা সাহেদ

কক্সবাজার পৌর শহরের ‘ধর্ম্মাঙ্কুর বুদ্ধ বিহার’ উন্নয়নে জেলা পরিষদ কতৃক প্রদত্ত ২ লক্ষ টাকা অনুদানে ছাড়পত্র তোলে দিচ্ছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ওয়াহিদ সাহেদ।

আজ ১৭ এপ্রিল (শুক্রবার) শেষ বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার পৌর শহরের ৬ নং ওয়ার্ড পুর্ব বড়ুয়া পাড়ার কেন্দ্রীয় ধর্ম্মাঙ্কুর বুদ্ধ বিহারের উপাসনা কক্ষে বিহার অধ্যক্ষ শোভিত বৌধি ভিক্ষু ও বুদ্ধ বিহার সেবা ও উন্নয়ন কমিঠির সদস্য বৃন্দরা সরকারি আর্থিক অনুদানের ছাড়পত্র বুঝে পেয়ে জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর অবদানের কৃতজ্ঞতা জানিয়ে সাহিদুল ওয়াহিদ সাহেদ’কে ফুলেল অভ্যর্থনা জানায়।

এসময় বিহার কমিঠির ও স্হানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দ্বিপ্রহর বড়ুয়া এবং সাধারণ সম্পাদক বিধান বড়ুয়া জানান, সাহেদ এর অকৃত্রিম সহযোগীতায় ‘বুদ্ধ বিহার’ উন্নয়ন ও সংস্কার করার জন্য জেলা পরিষদ কক্সবাজার থেকে দেওয়া ২,০০০০০/- দুই লক্ষ টাকা অনুদানের ছাড়পত্র হাতে পেয়ে খুশিতে কৃতজ্ঞতা প্রকাশ করে।

উন্নয়ন ও সেবা কমিঠির সভাপতি স্বপন বড়ুয়া পান্না বলে, সাহিদুল ওয়াহিদ সাহেদের পিতা স্হানীয় বিজিবি ক্যাম্প বাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সওদাগর ২০ বছর পুর্বে তাহার ক্রয়কৃত ৬.৬৭ শতক জমি (বর্তমান বাজার মুল্য ৭৫ লক্ষ টাকা) অত্র বুদ্ধ বিহারের প্রয়োজনে বিনা লাভে বিহার’কে রেজিস্টারি প্রদান করেছেন, এ অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

সাহেদ জানায়, সকল কৃতজ্ঞতা চলমান বিএনপি সরকার ও কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর অবদানে ধর্ম্মাঙ্কুর বুদ্ধ বিহারে ২ লক্ষ, নিজ গ্রাম পেতাসওদাগর পাড়া জামে মসজিদে ২ লক্ষ, শুক্লদাশ পাড়া হরি মন্দিরে ২ লক্ষ সহ মোট ৬ লক্ষ টাকা নগদ অনুদানের ছাড় পত্র আদায় করতে পেরেছে।

সে আরো জানায়, আগামীতে পর্যায়ক্রমে পাশের গ্রাম মল্লিক পাড়া, পশ্চিম বড়ুয়া পাড়া, উত্তর ডিককুল ও নাপ্পাঞ্জা পাড়ার সহ ৬ নং ওয়ার্ডে সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জন্য চলমান জন-বান্ধব সরকারের সাহায্য পেতে আন্তরিক সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করে, এবং আগামী পৌরসভা নির্বাচনে সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী হবে মর্মে দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করে।

এসময় শোভিত বৌধি ভিক্ষু সহ উপস্থিত কক্সবাজার জেলা সম্মিলিত বৌদ্ধ পরিষদ যুগ্ম- আহবায়ক শিক্ষানবিশ আইনজীবী শংকর বড়ুয়া, বিহার সেবা উন্নয়ন কমিঠির সভাপতি স্বপন বড়ুয়া পান্না, সহ-সভাপতি দ্বি-প্রহর বড়ুয়া, সাধারণ সম্পাদক বিধান বড়ুয়া, যুগ্ম- সাধারণ সম্পাদক পুণ্য বর্ধন বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া ও সদস্য রিগেন বড়ুয়ারা সাহিদুল ওয়াহিদ সাহেদের আগামী ইচ্ছে পুরনে আশির্বাদ প্রদান সহ আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা জানায়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com