শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লাবণী বীচ-এ চলচ্চিত্র প্রদর্শন উৎসব, উদ্বোধক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এমপি

পুণ্য বর্ধন বড়ুয়াঃ   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   196 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাবণী বীচ-এ চলচ্চিত্র প্রদর্শন উৎসব, উদ্বোধক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এমপি

কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী বীচ-এ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনের পর্দা উন্মোচন ও প্রদর্শন উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছেন কক্সবাজার- ৪, (উখিয়া-টেকনাফ) সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

আজ ২৭ মার্চ (শুক্রবার) বিকেল ৫ টার দিকে কক্সবাজার সমুন্দ্র সৈকত লাবণী বীচ-এ জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কক্সবাজারের এই ১ম চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কতৃক নিবন্ধিত চলচ্চিত্র সংসদ ‘কক্সবাজার ফিল্ম ক্লাব’ এর আয়োজনে শুরু হওয়া উৎসব’টি ২৭ ও ২৮ মার্চ দুই দিন পর্যন্ত চলমান থাকবে এবং পর্দায় প্রদর্শন করা হবে ১টি প্রামাণ্যচিত্র, ৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা এবং ১টি ইংরেজি চলচ্চিত্র।

এতে সিনেমা নির্মাতা, প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র প্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী সহ পর্যটকরা দেশীয় চলচ্চিত্র দেখার আগ্রহে এক মিলন মেলায় পরিণত হয়।

কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে, কণ্ঠ শিল্পী জে এস সাহেদ ও তাসনোভা তাশরীন লাবণ্যের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি যথাক্রমে কক্সবাজার পৌর প্রশাসক ইমরান হোসেন, চলচ্চিত্র অভিনেতা ও সংগীত শিল্পী এডভোকেট আবু হায়দার ওসমানী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মন্নান, কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি ও বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী, পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া খান, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ডট এর অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন, চলচ্চিত্র পরিচালক ও মধ্যবিত্ত ছবির পরিচালক তানবীর হাসান, চলচ্চিত্র পরিচালক ও ছায়াবৃক্ষ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস, অভিনেত্রী এলিনা শাম্মী, অভিনেতা ওমর মালিক, উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শংকর বড়ুয়া, রাজার কুল ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বড়ুয়া (এমইউপি), সাংবাদিক সাইমুন আমিন ও সম্মিলিত বৌদ্ধ পরিষদের যুগ্ম আহবায়ক স্বপন বড়ুয়া পান্না বক্তব্য রাখেন।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন কক্সবাজার ফিল্ম ক্লাবের সহ-সভাপতি পূণ্য বর্ধন বড়ুয়া, সাধারন সম্পাদক ওসমান সরওয়ার, অর্থ সম্পাদক মোঃ রমজান, অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে কক্সবাজার ফিল্মক্লাবের সাংস্কৃতিক সম্পাদক স্বপন দে, নির্বাহী সদস্য ওমর ফারুক সোহাগ, সুমন চন্দ্র দেসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আনুষ্ঠানিকতা শেষে প্রামাণ্য চিত্র প্রদশর্নের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।
এতে স্হানীয় ও দূরাগত পর্যটকরা সানন্দে এ উৎসব উপভোগ করতে দেখা যায়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com