শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারের এই প্রথম শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী উৎসব

পুণ্য বর্ধন বড়ুয়াঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   122 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারের এই প্রথম শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী উৎসব

আগামী ২৭ মার্চ বিকেল ৪ টায় দিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান কক্সবাজার সমুন্দ্র সৈকতের লাবনী বীচের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে কক্সবাজার জেলার ফিল্ম ক্লাব আয়োজিত

এই উৎসব’টি শুভ উদ্বোধনের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।

এতে দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীদের অভিনীত ৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা, ১টি ইংরেজি চলচ্চিত্র ও ১টি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে ২৭ ও ২৮ মার্চ।

এ উৎসব আগামী দু’দিন ব্যাপী চলবে বলে জানায় বাংলাদেশ ফিল্ম ক্লাব কক্সবাজার জেলা শাখার সভাপতি কক্সবাজার বেতারের কণ্ঠ শিল্পী দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম।

সে আরও জানায়, ১ম দিন আগামী ২৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টস্থ জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের পর্দা উঠবে এবং প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র “ছায়াবৃক্ষ”, অপূর্ব রানা পরিচালিত “জলরং” এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি চলচ্চিত্র “ডট”।

২য় দিন ২৮শে মার্চ শনিবার অর্থাৎ প্রদর্শন উৎসবের সমাপনী দিনে দর্শকরা দেখতে পাবেন সবুজ খান পরিচালিত “বেহুলা দরদী”, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত “ময়নার চর” এবং তানভীর হাসান পরিচালিত “মধ্যবিত্ত”, ঐদিন প্রদর্শন শেষে চলচ্চিত্র উৎসবের পর্দা নামানো হবে।

ফিল্ম ক্লাব সভাপতি মোঃ সেলিম বলে, চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি, চাওয়া- পাওয়া, সময়ে- অসময়ে সংঘটিত মধুর ও নিষ্ঠুর বাস্তবতাকে সাবলীলভাবে সকলের জ্ঞাতার্থে তুলে ধরা এবং নতুন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল ভাবনা ও স্বপ্ন প্রকাশের সুযোগ তৈরি করা।

ফিল্ম ক্লাবের সভ্যরা বিশ্বাস করে, চলচ্চিত্র শুধু কেবল বিনোদন নয়, এটি সচেতনতা, জন সংযোগ, মনোবল তৈরির শক্তিশালী মাধ্যম।

এই উৎসবের মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় তিনটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে, এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ফলে বিনা পয়সায় দেখার সুযোগ পাবেন সকলে।

কক্সবাজার এই ১ম চলচ্চিত্র উৎসব ২০২৬ এর মিডিয়া পার্টনার চ্যানেল এস সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com