নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 176 বার পঠিত | পড়ুন মিনিটে
এতে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটি সদস্য রবিন্দ্র বিজয় বড়ুয়ার সভাপতিত্বে, সাংবাদিক পুণ্য বর্ধন বড়ুয়া সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামুর বীর মুক্তিযোদ্ধা বাবু রণধীর বড়ুয়া।
শুরুতে শিক্ষক অমুল্য বড়ুয়া পবিত্র ত্রিপিটক হতে মঙ্গলাচরণের মধ্য দিয়ে সুচিত সভার সর্বপ্রথমে উপস্থিত সবাই নিঃশব্দে দাড়িয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়ার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধের চেতনাকে অন্তরে ধারন করে জাতির সংকট উত্তরণ ও সমাধানে মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জেলায় প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অধিকার বঞ্চিত বৌদ্ধ জনগোষ্ঠীকে ন্যায্য সেবা পৌঁছাতে সহনশীলভাবে অটুট মনোবল সঞ্চয়ে সম্মিলিত কাজ করার আশা প্রকাশ করে বক্তব্য রাখেন সদস্য সচিব স্বপন বড়ুয়া এমইউপি, শিক্ষক জিন রতন বড়ুয়া, শিক্ষক অমুল্য বড়ুয়া, এডঃ শংকর বড়ুয়া, অচিন্ত্য বড়ুয়া, অনিল বড়ুয়া, সাবেক এমইউপি অপুর্ব পাল, শিক্ষিকা উর্মি বড়ুয়া, অবঃ শিক্ষক বাবুল চন্দ্র বড়ুয়া, হেমলাল বড়ুয়া, দ্বিপ্রহর বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, পল্লী চিকিৎসক দিপংকর বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, অভিজিত বড়ুয়া, সুমন বড়ুয়া। পরিশেষে একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সভাপতি রবিন্দ্র বিজয় বড়ুয়া সকলের সুস্বাস্থ্য ও সুন্দর আগামী প্রত্যাশা করে সভা সমাপ্তি ঘোষণা করে।