বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
উন্নত ও গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হলেন পালংখালীর কৃতি সন্তান মুহাম্মদ শাহজাহান

বার্তা পরিবেশকঃ   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হলেন পালংখালীর কৃতি সন্তান মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের জন্য উপজেলা পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন উখিয়া উপজেলার সাবেক ছাত্রনেতা ও পালংখালী ইউনিয়নের কৃতি সন্তান মুহাম্মদ শাহজাহান।

জানা গেছে, উপজেলা পর্যায়ের নির্বাচিত পরিচালকদের অংশগ্রহণে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৫ সালে উখিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হন।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে কক্সবাজার জেলার গ্রাহকদের জন্য পল্লী বিদ্যুৎ সেবাকে আরও আধুনিক, কার্যকর ও ত্রুটিমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার সুদক্ষ নেতৃত্বে জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার কারণে তিনি এ দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হবেন। তার নেতৃত্বে পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবার গতি বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল থেকে মুহাম্মদ শাহজাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার দূরদর্শী নেতৃত্বে জেলার বিদ্যুৎ সেবা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com