সংবাদ বিজ্ঞপ্তিঃ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত | পড়ুন মিনিটে
উক্ত সংবাদে আমাকে ইয়াবা কারবারি বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যার বিন্দুমাত্র সত্যতা নেই, আমি কখনো এসব গর্হিত কাজে নিজেকে জড়ায়নি। প্রকৃত পক্ষে আমি বিত্তশালী পরিবারের সন্তান, আমার বাবার পৈতৃক সুত্রে পাওয়া জায়গাজমি ও ব্যবসা-বানিজ্যের মালিক আমরা। আমার বাবা জীবদ্দশায় এই অঞ্চলের প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। তাছাড়া আমি গত ২০১০ সালে সৌদি আরব গমন করি, সেখানে টানা ১০ বছর কর্মরত থেকে আয়-উপার্জন করে দেশে ফিরে এসে ৩টি সিএনজি ক্রয় করি এবং শেয়ারে কাস্টমস স্টেশনে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের ডিলার নি। তাছাড়া একটি অটোপার্টস গ্যারেজ ও একটি কফি সপ রয়েছে আমার। পরবর্তীতে আমি পরিবার থেকে আলাদা হয়ে একটি ঘর নির্মাণ করি, সে ঘরটি নির্মাণ করতে গিয়ে আমার তিনটি সিএনজি বিক্রি করে দি। এবং ব্যাংক লোন ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছ থেকে ধারদেনা করে বহু কষ্টে ঘরটি কমপ্লিট করতে সক্ষম হয়। সংবাদের একাংশে বলা হয়েছে আমার টর্চার সেল আছে, আমি সেখানে রোহিঙ্গাদের নির্যাতন করি, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট! আমার সাথে রোহিঙ্গাদের কোন সম্পর্ক নেই, তাছাড়া আমি কখনো কারো গায়ে আঘাত করা ত দূরের কথা কখনো কারো সাথে কথা-কাটাকাটিও হয়নি আমার। ঘুমধুমের মানুষের কাছে আমি আতংক নই, বরং তারা আমার সুখদুঃখের সাথী। ঘুমধুম স্কুলে আমার পড়াশোনার হাতেখড়ি। সেখানে রয়েছে আমার অজস্র সহপাঠী ও পরিচিত মুখ। আমি ঘুমধুম-তুমব্রু-বালুখালী সিএনজি, টমটম, মাহিন্দ্রা, মিশুক মালিক ও শ্রুমিক মডেল সমবায় সমিতির বিপুল ভোটে নির্বাচিত সহ-সভাপতি। সংবাদের তৃতীয়াংশে আমাকে অপহরণকারী, চাঁদাবাজ, ইয়াবালুটকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর বিষয়! এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোন মামলা-মোকদ্দমা নেই। আমি কোন খারাপ কাজে সংশ্লিষ্ট নই। সংবাদের শেষ অংশে আমার যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তাও মিথ্যা! উপরোক্ত মিথ্যা তথ্যগুলোর বিষয়ে কেউ আমার কাছ থেকে কিছু জানতে চাইনি এবং কেউ আমাকে ফোন ও করেনি। আমি উক্ত মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক সমাজ জাতীর বিবেক, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করবেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদের উক্ত মিথ্যা সংবাদে বিচলিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
সিরাজুল ইসলাম
পিতা: মৃত. শামসুল আলম (সওদাগর)
কাস্টম-বালুখালী।