দেশবিদেশ ডেস্ক: | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এসময় মাদক খোঁজাখুঁজির সময় তার বাড়িতে ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু দেখতে পায়।
পিলারের একদিকে দুটো তার রয়েছে এবং পিলারের গায়ে খোদাই করা ইংরেজিতে লেখা ইস্ট ইন্ডিয়া ১৮১৮। বস্তুটি রাতেই উদ্ধার করে হেফাজতে রাখে যুবকরা। রোববার সকালে শাল্লা থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম দৌলতপুরে হেফাজতে রাখা লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শাল্লা থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইস্ট ইন্ডিয়া ১৮১৮ খোদাই করা একটি ম্যাগনেট জাতীয় সীমানা পিলার মতো লোহার ভারী বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।