জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত | পড়ুন মিনিটে
বনবিভাগ সুত্র জানায়, ১১জুলাই দুপুর ১টা দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় একশ/দেড়শ ফুট উপর থেকে পড়েছে। এত বেশী উচ্চ পাহাড় থেকে পড়ায় হাতিটি পেটে এবং পায়ে বিষম আঘাত পেয়েছেন। বনবিভাগ ও সিপিজি সদস্যরা হাতিটিকে দেখভাল করছেন জানিয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আহত মা হাতিকে চিকিৎসা দেওয়ার জন্য একটা মেডিকেল টীম পাঠাচ্ছেন। এদিকে বিভাগীয় বন কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বন্যহাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে বনবিভাগের লোকজন কাজ করবেন বলে জানিয়েছেন।##