জসিম উদ্দিন টিপু, টেকনাফ | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
ধৃত ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব সুত্র জানায়, ১০জুলাই (জুমাবার) বিকাল ৫টা ৪৫মিনিটের দিকে সংবাদ পায় যে, জাদীমুরা বাজার হতে টেকনাফ অভিমুখে সিএনজি যোগে একটি ইয়াবার চালান আসবে সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরইতলীস্থ পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করেন।
তথ্যমতে বিকেল ৫টা ৫৫মিনিটের দিকে জাদীমুরা বাজার দিকে থেকে আসা ওই সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং চালক মো: মুবারককে আটক করা হয়। আটক মো: মুবারক জাদীমুরা জিনজিরা এলাকার ছৈয়দ আলী ও ছেনুয়ারা বেগমের ছেলে বলে জানাগেছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসাসির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ইয়াবা পাচারের দ্বায়ে সিএনজি গাড়িও জব্দ করে র্যাব। র্যাবের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।