নিজস্ব প্রতিবেদকঃ | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত | পড়ুন মিনিটে
কালো টাকার বিনিময়ে এই কারবারী বাড়ীটি নির্মাণ করলেও জনমনে নানান উদ্রেগ দেখা দিয়েছে| দেখা গেছে, বহুতল ভবনটি নির্মিত হচ্ছে সম্পুর্ণ বনবিভাগের ২নং খতিয়ানভুক্ত জমিতে|
স্থানীয়রা বলছেন, বনকর্মীদের পরোক্ষ সহযোগীতায় ইয়াবা সাইফুল ৩তলা বিশিষ্ট বাড়ীটি বাঁধাহীনভাবে নির্মাণ করে যাচ্ছেন| প্রতিবেশী লোকজন বনবিভাগের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন| তবে বনবিভাগের একটি সুত্র নিশ্চিত করেছেন, স্থানীয় সিপিজি সদস্যদের সহযোগীতায় বনের জমিতে নির্মিতব্য বহুতল ভবন বাঁধা দিতে গেলে সরকার দলীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অশ্রাভ্য ভাষায় কথা বলেন এবং বনকর্মীদের নানাভাবে হুমকি ধমকি দিয়েছেন বলে সুত্রটির দাবী|
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,বনের জমিতে বহুতল ভবন নির্মাণকারী ইয়াবা সাইফুল লেদা মৌলভীপাড়া এলাকার রিকসা বক্কর ওরফে ˆবদ্য বক্করের ছেলে| লোকজনের সাথে কথা বলে যতটুকু জানাগেছে, সাইফুলের বাবারা ছিলেন নাইক্ষ্যংখালী রোজারঘোনা এলাকার বাসিন্দা| একসময় তার বাবা ছিলেন একজন প্রসিদ্ধ মাটি কাটার শ্রমিক| অভাবে অনটনে পড়ে রোজারঘোনা ছেড়ে লেদায় এসে বসতি শুরু করেন| লেদাতে পরিবারের সকলে রিকসা চালিয়ে জীবন যাপন করলেও হঠাৎ ইয়াবার বদৌলতে সাইফুলের জীবন বদলে যায়| সাইফুল বিয়ে করেছেন এক রোহিঙ্গা নারীকে| ওই নারী চিহ্নিত একজন মাদক সম্রাজ্ঞী| ওই মাদক সম্রাজ্ঞীকে বিয়ে করে ঘুরে তুলতে না তুলতেই সাইফুল রাতারাতি কোটি টাকার মালিক বনে যান| এদিকে মাদক সম্রাজ্ঞী রোহিঙ্গা নারীর মনের আশা পুরণ করতে সাইফুল বনের জমিতে বনবিভাগের সাথে যুদ্ধ ঘোষণা করে স্বপ্নের নিবাস তৈরি করছেন বলে পাড়াপ্রতিবেশীরা জানিয়েছেন|
অভিযুক্ত সাইফুল সংবাদ মাধ্যমের কাছে রোহিঙ্গা মাদক সম্রাজ্ঞীকে বিয়ে এবং ইয়াবা ব্যবসায় স্ত্রীসহ নিজের সম্পৃক্ততার কথা অনেকটা স্বীকার করেছেন| তবে তিনি বিভিন্ন মাধ্যমে নিউজ না করার জন্য সংবাদ সংশ্লিষ্টদের অনুরোধ করেন|
বনের জমিতে বহুতল ভবন নির্মাণের বিষয়টি টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুর রশীদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বনের জমিতে বহুতল ভবন নির্মাণের আদৌ কোন সুযোগ নেই| কোন ভাবেই ২নং খতিয়ানভুক্ত তথা বনের জমিতে কখনো ভবন নির্মাণের অনুমতি দিতে পারিনা| পরিবেশবাদী সংগঠনসহ স্থানীয় সচেতন মহল বনের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়টিতে দু:খ প্রকাশ করেছেন| বনের জমিতে নির্মিতব্য বহুতল ভবনের কাজ বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা|