বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার সাহিত্য একাডেমির বহুল প্রত্যাশিত “জুলাই কাব্যের” মোড়ক উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার সাহিত্য একাডেমির বহুল প্রত্যাশিত “জুলাই কাব্যের” মোড়ক উন্মোচন

চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের সর্বকালের ইতিহাসে এক অনবদ্য সংযোজন। দীপ্তিমান বিজয় নিশান উড়িয়ে ৩৬ দিনের জুলাই আন্দোলন আজ জুড়ে কাব্য, গানে, গল্প -উপন্যাসে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় অনুসঙ্গ।

শনিবার (৮ নভেম্বর) কক্সবাজার জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে জুলাই কাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

বক্তারা বলেন, জেলার একমাত্র প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। ২০০১ সাল থেকে দেশের প্রান্তিক জনপদ কক্সবাজারের বিশুদ্ধ সাহিত্যপ্রেমী প্রজন্ম তৈরি এবং সাহিত্যের পবিত্র পাতায় পাতায় সমাজের, রাষ্ট্রের নির্মম বৈপরিত্য তুলে ধরার মাধ্যমে বৈষম্যহীন, দক্ষ ও মানবিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, লোকগবেষক, ইতিহাসবিদ, সিনিয়র সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, একাডেমির সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার, সোহেল ইকবালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, অনুবাদক, কবি রুহুল কাদের বাবুল।
পবিত্র কুরআন করিম তেলাওয়াত পাঠ দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই কাব্যের সম্পাদক, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমির সহ সভাপতি, ছড়াকার মো. নাছির উদ্দিন বইটির গুরুত্ব নিয়ে বিষদভাবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, জুলাই কাব্য সাহিত্য একাডেমির একটি মননশীল প্রয়াস, যার মাধ্যমে চব্বিশের জুলাই অভ্যুত্থানকে কবিতার জীবন্ত ছত্রে ছত্রে ধারণ করে জুলাই যোদ্ধাদের অপরিসীম আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে।

এসময় একাডেমির স্থায়ী পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক কবি মীর্জা মনোয়ার হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, কক্সবাজার সাহিত্য একাডেমির জীবন সদস্য ড. মোহাম্মদ আমির হোসাইন, সিনিয়র আইনজীবী, একাডেমির জীবন সদস্য কবি আক্তার উদ্দিন হেলালি, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. মাসুদ রানা বক্তব্য রাখেন।

এতে কবি শিহাব ইকবাল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক (এস্টেট) ইসমিতা আহসানা স্বর্ণা, কবি নুরুল আলম হেলালী, কবি শফিউল আলম শফি, কবি হাসিনা চৌধুরী লিলি, কবি শামীম আকতার, কবি আজাদ মনসুর, কবি কল্লোল দে চৌধুরী, কবি তৌহিদা আজিম, কবি ও টিভি শিল্পী রিয়াদ হায়দার, কবি জোছনা ইকবাল, বুলবুল এ জান্নাত, কবি কানিজ ফাতেমা, কবি ফারজানা জাফরীন, কবি মুহগাম্মদ হাসেম রেজা, মুহাম্মদ এহছানুল হক, মোহাম্মদ আলম মোস্তফা, শিশু বন্ধু ইশরাক আবেদীন ও সাইফা উপস্থিত ছিলেন।

শুরুতে জুলাই কাব্যের মোড়ক উন্মোচন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

পরে একাডেমির নিয়মিত ৫৪২ তম পাক্ষিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে ‘বই পড়ার উপকারিতা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জেলা সরকারি গণগ্রন্থগারের লাইব্রেরিয়ান কবি মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে টিভি শিল্পী কবি রিয়াদ হায়দারের গান পরিবেশনের পাশাপাশি উপস্থিত কবিবৃন্দ জুলাই কাব্যের উপর কবিতা পাঠ করেন।
এদিকে কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমির দুই মাসব্যাপী “তরুণ লেখক প্রকল্পের” প্রশিক্ষণ সপ্তাহের শুক্রবার ও শনিবার কক্সবাজার সরকারি মহিলা কলেজে চলমান রয়েছে।

ডিবিএন/জেইউ। 

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com