মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

মুসলিমদের ওপর সহিংসতা হলে, অপরাধীর কঠোর ব্যবস্থা নেওয়া হবে

দেশবিদেশ ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুসলিমদের ওপর সহিংসতা হলে,  অপরাধীর  কঠোর ব্যবস্থা নেওয়া হবে

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, কোনো নাগরিকের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সহিংসতা, নির্যাতন বা বৈষম্য কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, “অপরাধী যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি জানান, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা গ্রহণের পর এটি তার সবচেয়ে শক্তিশালী নীতিগত অবস্থানগুলোর একটি।

নির্বাচনে তার দল  টিভিকে ডিএমকে ও এআইএডিএমকে-র দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে বড় জয় অর্জন করে সরকার গঠন করে। তার নেতৃত্বে গঠিত নতুন জোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগও অন্তর্ভুক্ত রয়েছে।

ক্ষমতা গ্রহণের পরপরই তিনি একাধিক জনকল্যাণমূলক ও সামাজিক সংস্কারমূলক সিদ্ধান্ত নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা সরকারি মদের দোকানের মধ্যে ৭১৭টি বন্ধের নির্দেশ। মোট ৪,৭৬৫টি টাসম্যাক পরিচালিত দোকানের একটি অংশ বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও বিজয় তার অবস্থানে অনড় থেকে বলেন, জনস্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলাই তার সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, অভিনেতা থেকে রাজনীতিতে আসা এই নেতা তার দ্রুত ও কঠোর সিদ্ধান্তের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে পারেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com