সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চুক্তি ভেস্তে গেলে ‘পুরো দেশ উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের, ইরান সংকটে নয়া উত্তেজনা

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুক্তি ভেস্তে গেলে ‘পুরো দেশ উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের, ইরান সংকটে নয়া উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের-এর চলমান উত্তেজনার মধ্যে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘পুরোপুরি ধ্বংস করে দিতে’ প্রস্তুত। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যুক্তিসংগত’ চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে ইরান যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নেয়া হবে। তার ভাষায়, প্রয়োজনে ‘পুরো দেশ উড়িয়ে দেয়া’ হতে পারে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, এবার শান্তি চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। তিনি লেখেন, ‘আমরা ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে। আর তারা যদি সেটি না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে।’

ট্রাম্প আরও বলেন, ইরান গতকাল শনিবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এই সময়ের মধ্যেই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলছে দুই পক্ষ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com