শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

  |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত হয়েছেন ১২৫ জন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত–সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, শনিবার (৩১ জানুয়ারি) কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের উন্নয়ন কার্যক্রম ও স্বাভাবিক জীবন ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল।

 

সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com