সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন

  |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি, ২৮ জুন ২০২৬

কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া কমিটি গঠন

“সভাপতি: মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার যুব ও ক্রীড়া কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ কর্মপরিষদ বৈঠক হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত সদস্য বিশিষ্ট জেলা যুব ও ক্রীড়া কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সেক্রেটারি হিসেবে জেলার অন্যতম সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম কে দায়িত্ব প্রদান করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক। নেতৃবৃন্দ নবগঠিত জেলা যুব ও ক্রীড়া কমিটির নেতৃত্বে জেলা ব্যাপী যুব সমাজের মাঝে দেশপ্রেম, চারিত্রিক উৎকর্ষ সাধনসহ সুস্থ ও সুখী যুব সমাজ গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা প্রেরক
আবু মিহরান
জেলা প্রচার বিভাগ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com