সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্যালেন্টপুল বৃত্তিতে উজ্জ্বল সাফল্য উখিয়ার গর্ব আয়মান মেহেজাবীন

নিজস্ব প্রতিবেদক, উখিয়া   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্যালেন্টপুল বৃত্তিতে উজ্জ্বল সাফল্য উখিয়ার গর্ব আয়মান মেহেজাবীন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে উখিয়ার জন্য গৌরব বয়ে এনেছে কৃতি শিক্ষার্থী আয়মান মেহেজাবীন। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
আয়মান মেহেজাবীন ঢাকার স্বনামধন্য মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থী। সে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন ও অ্যাঞ্জেলা পারভীনের কন্যা।
শিক্ষক ও স্বজনরা জানান, ছোটবেলা থেকেই আয়মান মেধাবী, শৃঙ্খলাপরায়ণ এবং অধ্যবসায়ী। নিয়মিত অধ্যয়ন, অভিভাবকদের স্নেহময় তত্ত্বাবধান এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার সমন্বয়ে সে এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তার এ অর্জন শুধু পরিবারের নয়, উখিয়াবাসীর জন্যও গর্বের বিষয়।
ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, আয়মান ভবিষ্যতেও তার মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আয়মান মেহেজাবীনের এই গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com