বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদোন্নতি পেয়ে টিটিএনের সিনিয়র সাব-এডিটর হলেন শাহেদ হোছাইন মুবিন

নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদোন্নতি পেয়ে টিটিএনের সিনিয়র সাব-এডিটর হলেন শাহেদ হোছাইন মুবিন

কক্সবাজারের জনপ্রিয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজ (টিটিএন)-এ পদোন্নতি পেয়ে সিনিয়র সাব-এডিটর হয়েছেন শাহেদ হোছাইন মুবিন।

রবিবার সন্ধ্যায় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে টিটিএনের চেয়ারম্যান জাহেদ সরওয়ার সোহেল, সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক লিপু তাকে পূর্বের সিনিয়র স্টাফ রিপোর্টার পদ থেকে পদোন্নতি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনিয়র সাব-এডিটরের পরিচয়পত্র তুলে দেন।

শাহেদ হোছাইন মুবিন ২০২২ সালে টিটিএনে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০২৩ সালে স্টাফ রিপোর্টার এবং ২০২৫ সালে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৬ সালে তাকে সিনিয়র সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

তিনি দীর্ঘদিন উখিয়া উপজেলায় সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে ২০২২ সাল থেকে কক্সবাজার জেলা শহরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘদিন উখিয়ায় কাজ করেছেন । পরে ২০২২ সাল থেকে কক্সবাজার জেলা শহরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ টাইমস, দৈনিক আজাদীর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি প্রশাসন, রাজনীতিক ব্যক্তিবর্গ, সহকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com