| রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 52 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মুফাচ্ছির মুহাম্মদ সাফওয়ান। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শিক্ষাজীবনের শুরু থেকেই সাফওয়ান পড়াশোনা ও বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ধারাবাহিকভাবে মেধার স্বাক্ষর রেখে আসছে। সে সংবাদকর্মী মুহাম্মদ নেছার ও শিক্ষিকা মুর্শিদা আকতারের জ্যেষ্ঠ পুত্র।
সাফওয়ানের এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের আন্তরিক দিকনির্দেশনা, উৎসাহ ও ত্যাগের কথা পরিবারের সদস্যরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাফওয়ান ও তার পরিবার।
ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখছে মেধাবী এই শিক্ষার্থী।