মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রামুর ঈদগড়ে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

হামিদুল হক, ঈদগড়   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুর ঈদগড়ে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বন্যাকবলিত ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা এবং সম্প্রতি নদীর পানিতে ভেসে মারা যাওয়া শিশু সাজিদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ।

এ সময় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নদীতে ভেসে প্রাণ হারানো শিশু সাজিদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।
এলাকাবাসী, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com