সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পেকুয়ায় ছাগলের খামারে আগুন : ৩ ছাগলের মৃত্যু 

পেকুয়া অফিস   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেকুয়ায় ছাগলের খামারে আগুন : ৩ ছাগলের মৃত্যু 

কক্সবাজারের ‎পেকুয়ায় ভোর রাতে ছাগলের খামারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এতে বেশ কিছু ছাগল জীবিত উদ্ধার হলেও ৩ টি ছাগল পুড়ে মারা যায়।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬ টায় পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ‎জারুলবনিয়া দক্ষিণজুম এলাকার নেজাম উদ্দিন বাড়ি সংলগ্ন ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে নেজামের বাড়িতে অগ্নি কান্ড সংঘটিত হয়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও আগুনে নেজামের বাড়ির দুতলা ছাগলের কামারটি পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকটি ছাগল ক্ষত-অক্ষত উদ্ধার করতে পারলেও ৩ টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

‎পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমহদ শফি জানান ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নেজামের বাড়ি লাগোয়া ছাগলের কামার পুড়ে যায়। এতে ৩ ছাগল পুড়ে মারা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নি কান্ডের শিকার নেজাম উদ্দিন বলেন, বসতবাড়ির দ্বিতলায় ছাগলের খামারে অগ্নি কান্ড হওয়ায় খামারের সাথে বসতঘরে ব্যাপক ক্ষতি হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com