কক্সবাজার, প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট | 77 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক ফারুক আহমেদ স্বেচ্ছায় তার সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিবেন বলেও জানান তিনি
জানা গেছে, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
তবে ব্যক্তিগত বিভিন্ন কারণে তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পদত্যাগের বিষয়ে ফারুক আহমেদ বলেন, “সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে। ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে আমি আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও দলের আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব।
এদিকে তার পদত্যাগের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা তার সাংগঠনিক অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছেন অনেকেই।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।