পুণ্য বর্ধন বড়ুয়া | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার জেলা শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, ধর্ম মন্ত্রণালয় পরিচালিত কক্সবাজার জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট পিন্টু বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলা সম্মিলিত বৌদ্ধ পরিষদের একাংশ নেতৃবৃন্দ।বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকায় অবস্থিত অ্যাডভোকেট পিন্টু বড়ুয়ার বাসভবনে গিয়ে তাঁকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান পরিষদের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত বৌদ্ধ পরিষদের আহ্বায়ক ইন্দ্রবিজয় বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক ওথাইল্যা চাক, সদস্য সচিব স্বপন বড়ুয়া (এমইউপি), সদস্য স্বপন বড়ুয়া পান্না, শিক্ষাবিদ ও আইনজীবী শংকর বড়ুয়া, সুলাল বড়ুয়া, রুপন বড়ুয়া, জীবক বড়ুয়া, মঞ্জু প্রভা বড়ুয়া ও বর্ধন বড়ুয়া।সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় অ্যাডভোকেট পিন্টু বড়ুয়া বৌদ্ধ সম্প্রদায়ের সর্বত্র কল্যাণ সাধন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহনশীল মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।