বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চকরিয়ায় মহিলা দল আয়োজিত কর্মী সভায় সালাহউদ্দিন আহমদ

বিএনপির কোন প্রভু নেই, বিএনপি জনগণের দল, যারা প্রভুর দল তারা ভারতে আশ্রয় নিয়েছে

মুকুল কান্তি দাশ-চকরিয়া:   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   158 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির কোন প্রভু নেই, বিএনপি জনগণের দল, যারা প্রভুর দল তারা ভারতে আশ্রয় নিয়েছে

আওয়ামীলীগ ভারতের দল, তাই তাদের সব নেতা ভারতে পালিয়ে গেছে। তারা ওখানে আশ্রয় নিয়েছে। আর কিছু আছে পশ্চিমাদের দল, তারা মানুষের মনোভাব বুঝে না। জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কোন দেশ বা প্রভু নেই। বিএনপি এদেশের জনমানুষের দল। তাই বিএনপি এদেশের মানুষের কথা বলে। এদেশের স্বার্বভৌমত্ব, উন্নয়ন একং দেশের কল্যাণের কথা ভাবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন মহিলা দল কর্তৃত আয়োজিত কর্মী সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এবং চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

চিরিংগা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক ইয়াছমিন আক্তার এবং সদস্য সচিব ছালেহা বেগমের সঞ্চালনায় আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ বছর পরে চিরিংগা ইউনিয়নের মাছঘাট এলাকায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবাওে লাখো শুকরিয়া জ্ঞাপন করেন। আমি দায়িত্¦কালীন সময়ে এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে অনেক উন্নয়ন করেছি। এলাকার সুশাসন ফিরে আনার চেষ্টা করেছি।  আবার দায়িত্ব পেলে আবারও উন্নয়ন ও সুশাসন প্রতিষ্টার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের শক্তি। আমাদের শ্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিদেশে আমাদেও কোন প্রভু নেই। বিএনপি মানেই গণতন্ত্র, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন।

মরহুম বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতার জন্য আজীবন সংগ্রম করেছেন। ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য দেশনেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে এদেশকে এবং এদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন।

আমরা এখন গণতন্ত্রের বাতাস অবস্থান করছি। গণতন্ত্র সকল মানুষের কাছে ফিরিয়ে দিতে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। এদেশের সকল ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্টা করতে হবে। তারমধ্য দিয়ে এদেশের মানুষ উপলব্ধি করবে এদেশের মালিকানা কার ? গণতন্ত্রের মাধ্যমে দেশের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বলেও জানান। তাই ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবে।

আমরা ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে প্রতিশ্রæতি প্রদান করেন। নারীদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে। আপনাদের সন্তানরা স্ব-শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের মধ্যে নীতি আছে, আদর্শ আছে। আরেকটা দল জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে ভ্রিভান্তি ছড়াচ্ছে। এসব থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় মহিল দল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com