বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ: চমেক নেওয়ার পথে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ: চমেক নেওয়ার পথে প্রাণ গেল যুবকের

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কলার ছড়ি কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত বাংলাদেশি যুবক মো. শফিউল আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৫ জুন) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয়। তিনি ঘুমধুম এলাকার বাসিন্দা ও মোহাম্মদ কালু মিয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বুধবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সংলগ্ন সীমান্ত এলাকার একটি বাগানে কয়েকজনের সঙ্গে কলার ছড়ি কাটতে যান শফিউল। এ সময় শূন্যরেখা সংলগ্ন এলাকায় কাজ করার সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পা সম্পূর্ণ ক্ষতবিক্ষত হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চমেকে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com