বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   106 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ কৃষককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

অপহৃত কৃষকরা হলো- টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকার যথাক্রমে মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ী এলাকায় সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ী অস্ত্রধারীরা ছয় কৃষককে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ী এলাকায় কৃষিকাজ করতে গেলে ছয় কৃষককে তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও এপিবিএন এক সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এদিকে ওই ঘটনার পর থেকে অপহৃতদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। তারা জানায়, ‘সকালে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে ছয় কৃষক দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com