মুকুল কান্তি দাশ,চকরিয়া: | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন জায়াগায়, সারাদেশে মিছিল-মিটিং করছে। উদ্যোশে হচ্ছে নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ করতে পারে। কিন্তু যেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে। প্রতিবাদ করবেন প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এগুলো নিয়ে উশৃঙ্খলতা করা যাবে না। যদি এসব নিয়ে উশৃঙ্খলতা করতে চাই, তাহলে হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের জনগণ গণতন্ত্র উত্তোরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই গণতন্ত্রের প্রক্রিয়াকে যারাই বাঁধাগ্রস্থ করবে জনগণ অবশ্যই তাদের প্রত্যাখাত করবে।
বিএনপি যেসব পকিল্পনার কথা বলছে এসব নাকি অবাস্তব ! আমদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে, বিরোধী দলে ছিলো। আমাদের সেই অভিজ্ঞতা আছে, কীভাবে জনগণের জন্য নেয়া পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করতে হয়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের একটা পরিকল্পনা আছে। এদেশের মানুষের জন্য, জনগণের জন্য সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। কিন্তু আমাদের সাথে নির্বাচনে প্রতিন্ধীতা করছে তারা শুধু জান্নাতের টিকিট বিক্রি করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আল্লাহ ফায়সালা করবেন কে জান্নাতে যাবে আর কে কোথায় যাবেন। এই ফায়সালা কি এখন কোন পার্টি করে দিতে পাওে বলে প্রশ্ন রাখেন? দলের নামের শেষে ইসলাম থাকলে ইসলাম হয়ে যায় না। এসমস্ত ধোকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এসময় তিনি জামায়াতে ইসলামকে একটা জাতীয় প্রতারক দল হিসেবেও অবহিত করেন।
সালাহউদ্দিন আহমদেও সাথে পথসভায় সাথে ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।