সেলিম উদ্দিন-ঈদগাঁওঃ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত | পড়ুন মিনিটে
১ ফেব্রুয়ারি ( রবিবার) সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুজাউল আলম।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অগ্নিবীণা, কিশলয়, বনফুল ও রূপসীবাংলা নামে চারটি হাউস পরিদর্শন করেন।
শিক্ষক ইমরান বাইতুলের সঞ্চালনায় প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক এসএমসি সদস্য মাহমুদুল হক মেম্বার, আকতার উদ্দীন, অভিভাবক ওসমান আলী, মোঃ শাহজাহান, মেম্বার সালাহ উদ্দীন, নারী মেম্বার সাবেয়া আক্তার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহাব উদ্দীন সবুজ, সাংবাদিক ওসমান গনি ইলি প্রমুখ।
এছাড়াও সহ প্রধান শিক্ষক তারেক মোঃ ফয়েজ উল্লাহ, তপন কান্তি তালুকদার, আবুল কাশেম বিটু, মনোয়ারা বেগম, হামিদা আক্তার, জয়শ্রী দেবী, রশিদ আহমদ রশিদ ও ক্রিড়া শিক্ষক আব্দুল মোনাফ সার্বিক সহযোগিতা করেন।