আন্তর্জাতিক ডেস্ক: | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা কমাতে বিভিন্ন প্রস্তাব এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সংঘাত কমাতে মধ্যস্থতার কয়েকটি প্রস্তাব দেন বলে জানিয়েছে মস্কো।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিন যে বিভিন্ন ‘বিবেচনামূলক প্রস্তাব’ দিয়েছেন, সেগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে।
তবে ওই প্রস্তাবগুলোর নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি পেসকভ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে রাশিয়া যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট নিরসনের পথ খোঁজার চেষ্টা অব্যাহত থাকবে।