| বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত | পড়ুন মিনিটে
মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে হচ্ছে না কুচকাওয়াজ, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিবসের কর্মসূচি অনুযায়ী সার্বিক নিরাপত্তার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না।
বিজয় দিবস উপলক্ষ্যে কোনো শঙ্কা দেখছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার শঙ্কা নেই। কোনো কর্মসূচিতেও পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। শুধুই গতবার প্যারেড হয়নি, এবার প্যারেড হবে না।
গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে। পরে আবার ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই এটা তিনি প্রথম শুনলেন। অনুসন্ধান করার পর হয়ত তিনি জানতে পারবেন। এভাবে তুলে নেওয়াটা অপরাধ কিনা; জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তিনি দেখবেন।
ডিবিএন/জেইউ।