বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাকের উদ্যোগে সেন্টমার্টিনে ভূতুড়ে জাল ও প্লাস্টিক অপসারণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্র্যাকের উদ্যোগে সেন্টমার্টিনে ভূতুড়ে জাল ও প্লাস্টিক অপসারণ কর্মসূচি উদ্বোধন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ-এ সামুদ্রিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে “ভূতুড়ে জাল (পরিত্যক্ত মাছ ধরার জাল) এবং ভাসমান প্লাস্টিক সংগ্রহ কর্মসূচি” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ব্র্যাকের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার ইকবাল, স্পেশালিস্ট (গ্রীন ইনিশিয়েটিভস), ব্র্যাক, ঢাকা; মোস্তাক আহমেদ, সিটি কো-অর্ডিনেটর, ব্র্যাক, কক্সবাজার; এবং মংওয়ানলাইন, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ব্র্যাক, সেন্টমার্টিন।

অনুষ্ঠানটি জুম মিটিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন মো. কামরুল হাসান, প্রকল্প পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম। শুভেচ্ছা বক্তব্য দেন মো. আবদুল লতিফ জনী, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন বিএনপির সভাপতি নুরুল আলম আরমান, যুবদলের আহ্বায়ক আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে সামুদ্রিক পরিবেশের ওপর ভূতুড়ে জাল ও ভাসমান প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা বলেন, সমুদ্রে ফেলে রাখা এসব জালে কাছিমসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী আটকা পড়ে মারা যায়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই ক্ষতি রোধে জেলেদের ভূতুড়ে জাল সংগ্রহে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে জেলেদের কাছ থেকে সংগৃহীত জালের বিনিময়ে চাল বিতরণ করা হয়, যা তাদের এই কার্যক্রমে অংশগ্রহণে আরও উৎসাহিত করবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com