নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 153 বার পঠিত | পড়ুন মিনিটে
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। তিনি অভিযোগ করেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।