শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজিবি’র নায়েক আকতার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন !

নিজস্ব প্রতিবেদক,উখিয়া   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজিবি’র নায়েক আকতার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন !

কক্সবাজারের উখিয়া উপজেলা লাগোয়া ঘুমধুমের রেজু আমতলীস্থ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সশস্ত্র দখলদার সংস্থা আরাকান আর্মি’র(এএ)পুঁতে রাখা রাখা স্থল মাইন বিস্ফোরণে এবার এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের ‘পা’ উড়ে গেছে।

১২ অক্টোবর(রবিবার)বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবি’তে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় গুরুতর জখম হয়।সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)- অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিবিএন/জেইউ।

 

 

 

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com