শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লোহাগাড়ার পশ্চিম কলাউজানের কৃতি সন্তান শিক্ষক নাছির উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লোহাগাড়ার পশ্চিম কলাউজানের কৃতি সন্তান শিক্ষক নাছির উদ্দিন আর নেই

লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান বলিপাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার নাছির উদ্দিন (প্রকাশ বুলবুল মাস্টার) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর।

মরহুম নাছির উদ্দিনের পিতা ছিলেন মৃত ইসমাইল হোসেন এবং মাতা মৃত নুরজাহান বেগম। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্রে নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছিলেন। একজন সৎ, নীতিবান ও আদর্শবান মানুষ হিসেবে তিনি সর্বস্তরের মানুষের কাছে প্রিয় ও সম্মানিত ছিলেন।

শিক্ষার্থীরা তাকে শুধু একজন শিক্ষক হিসেবে নয়, একজন আদর্শ মানুষ ও জীবনের শিক্ষার পথপ্রদর্শক হিসেবেও মনে রাখবেন। সহকর্মী ও এলাকার মানুষদের মতে, “মাস্টার নাছির উদ্দিন ছিলেন শিক্ষাক্ষেত্রে নিষ্ঠাবান, সততার প্রতীক এবং আমাদের এলাকার গর্ব।”

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পশ্চিম কলাউজানের হোসাইনিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com