| মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত | পড়ুন মিনিটে
১৬/১২/২০২৫ ইং তারিখে একটি সল দৈনিক “আজকের দেশবিদেশ” দৈনিক কর্ণফুলী, দৈনিক সাঙ্গু পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “পেকুয়ায় লবণ মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা, জাসাস নেতাসহ আহত ৩” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি যে, উক্ত সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে ও আমার মরহুম পিতা-মাতাকে জড়িয়ে যে কুরুচিপূর্ণ ও মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে, তার উদ্দেশ্য কেবল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্ত।
মূলত, পেকুয়া উপজেলার মগনামার বেঙ্গল ঘোনায় আমার পরিবার ও ওয়ারিশগণের নামে ৩ একর বন্দোবস্তকৃত জমি রয়েছে। আমরা সেখানে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে লবণ চাষ করে আসছি। আমি চট্টগ্রামে অবস্থান করায়, গত কয়েক মাস ধরে স্থানীয় ভূমিদস্যু, চিহ্নিত সন্ত্রাসী এবং স্বীকৃত কিশোর গ্যাং লিডার এহসান বাহিনীর প্রধান এ.কে.এ. হাসান (এহেছান) গং উক্ত জমির উপর লোলুপ দৃষ্টি দেয় এবং জোরপূর্বক দখলের পাঁয়তারা করে।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়, আমি আমার ভোগদখল নিশ্চিত করতে গত ১২/১২/২০২৫ ইং তারিখে পেকুয়া থানায় এহসান গং-এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
পেকুয়া থানায় অভিযোগ দায়েরের পর ক্ষিপ্ত হয়ে গত ১৫/১২/২০২৫ তারিখ এহসান গং ও তার সহযোগী, যার মধ্যে শহীদ ফরহাদ উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি ছোটনের ভাই সিরাজুল ইসলাম ওরফে জংগী সিরাজ সহ ১৪/১৫ জন স্ব-সশস্ত্র সন্ত্রাসী দা, কিরিচ ও মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে আমার ভোগদখলীয় লবণ মাঠে কর্মরত বিশিষ্ট ব্যবসায়ী ও চাষা মাঝির পাড়ার মৃত কবির আহমদের ছেলে সেলিমের ওপর বর্বরোচিত হামলা করে। সেলিম গত ৩০ বছর ধরে আমার এই লবণের মাঠ দেখাশোনা ও চাষ করে আসছেন।
হামলাকারীরা প্রায় ৩ লক্ষ টাকার দামী জিনিসপত্র লুটপাট করে নেয়।
তারা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
চাঁদা না দিলে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির জঘন্য ঘটনা ধামাচাপা দিতেই এহসান গং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদটি প্রচার করেছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
অবিলম্বে কিশোর গ্যাং লিডার এহসান বাহিনীর প্রধান এহসানকে গ্রেফতার করা হোক।
তার হেফাজতে রক্ষিত অবৈধ অস্ত্র উদ্ধার করে তাকে আইনের আওতায় আনা হোক।
প্রকাশিত মিথ্যা সংবাদের মাধ্যমে আমার ও আমার পরিবারের মানহানির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
ইনশাআল্লাহ।
প্রতিবাদকারী
আ ম ম জিয়াউল করিম
পিতা: পীরেকামেল মরহুম আলহাজ্ব শাহ্ মৌলানা মাহমুদুর রহমান
সাং: নিবিলি আ/এলাকা, চকরিয়া, কক্সবাজার।